প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ বছরের নিষেধাজ্ঞা, জরিমানা ৭০ লাখ রুপি। ২০০৮ সালে আচরণবিধি ভাঙার দায়ে শোয়েব আখতারকে এই শাস্তি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরে নিষেধাজ্ঞাটা কমে ১৮ মাস হলেও জরিমানার টাকাটা শোয়েবের পাওনা থেকেই কেটে রাখে পিসিবি। ২০০৭ সালের ৩১ ডিসেম্বরের পর পিসিবির চুক্তিভুক্ত খেলোয়াড় ছিলেন না দাবি করে শাস্তির বিরুদ্ধে আদালতে রিট করেছিলেন পাকিস্তানি ফাস্ট বোলার। অবশেষে শোয়েবের সেই আবেদনের নিষ্পত্তি করলেন লাহোর হাইকোর্ট। পিসিবির দেওয়া শাস্তির কোনো আইনগত ভিত্তি নেই—এই যুক্তিতেই শোয়েব আখতারকে নির্দোষ ঘোষণা করেছেন আদালত। এনডিটিভি।