শোক সংবাদে আকমলের মন্তব্য - 'ভেরি নাইস'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই সেই টুইট!
এই সেই টুইট!

টুইট কী, কীভাবে করতে হয়—এ ব্যাপারে আনুষ্ঠানিক শিক্ষা নেওয়ার সময় বোধ হয় চলে এল উমর আকমলের। মাঝে মাঝেই ভুলভাল টুইট করে হাসির খোরাক জোগান পাকিস্তানি ব্যাটসম্যান। এবার এমন কিছু করেছেন, আগের সবকিছুই ছাড়িয়ে গেছে। ডেভ হোয়াটমোরের শোক জানানো এক টুইটের জবাবে আকমল লিখেছেন ‘ভেরি নাইস’। শুধু তা-ই নয়, দিয়েছেন খুশি হওয়ার ইমোও!

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ম্যাক্স ওয়াকারের মৃত্যুর পর হোয়াটমোর একটি ছবি দিয়ে টুইট করেছিলেন। তবে সেটা গত সেপ্টেম্বর মাসের কথা। উমর আকমল কী মনে করে সে ছবিটাই পরশু রি-টুইট করলেন। সঙ্গে আবার দিলখোলা হাসির একটা ইমোও যুক্ত করে দিয়েছেন! এই টুইটের পরই অনুসারীদের সমালোচনার ঝড় বয়ে গেছে আকমলের ওপর দিয়ে। তখনো নিজের ভুল বুঝতে পারেননি আকমল!

পরে পাকিস্তানি সতীর্থ আহমেদ শেহজাদ ভুল ধরিয়ে দিয়েছেন আকমলের। তারপরই হুঁশ ফেরে তাঁর, আগের টুইট মুছে ফেলে নতুন আরেকটি টুইট করেছেন। শেহজাদকে ধন্যবাদ দিয়ে সবার কাছে ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন।