শোয়েইনি বাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসে মরিনহো আগেই বলে রেখেছিলেন, এই মৌসুমে তাঁর পরিকল্পনায় বাস্তিয়ান শোয়েইনস্টাইগারের ভূমিকা গৌণ। নিজের কথামতোই কাজ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ। মাত্রই আন্তর্জাতিক মঞ্চ থেকে বিদায় নেওয়া জার্মান মিডফিল্ডারকে রাখেননি ইউনাইটেডের ২৭ জনের ইউরোপা লিগের স্কোয়াডে। অবশ্য প্রিমিয়ার লিগের ঘোষিত স্কোয়াডে ঠিকই আছেন শোয়েইনি। এদিকে ইউনাইটেডের নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়নস লিগের দলে জায়গা হয়নি ইয়াইয়া তোরের। এএফপি।