শ্রদ্ধা ও ভালোবাসার বিজয় দিবস ক্রিকেট

ম্যাচের আগে শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীন বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলবেন, এ স্বপ্ন দেখতেন। কিন্তু তার আগে দেশ তো স্বাধীন করতে হবে। তাই যুদ্ধে গিয়েছিলেন আবদুল হালিম চৌধুরী। ক্রিকেটাঙ্গন অবশ্য তাঁকে জুয়েল বলেই চিনত। ক্র্যাক প্লাটুনের আরও বেশ কজন সদস্যের মতো জুয়েলও পাকিস্তান সেনাবাহিনীর হাতে ধরা পড়েছিলেন। নির্মম অত্যাচারের পরও মুখ না খোলা ২১ বছর বয়সী জুয়েলকে বেঁচে ফিরতে দেয়নি পাকিস্তান সেনাবাহিনী।

ক্রিকেটার না হলেও খেলাপাগল ‘মোশতাক ভাই’ গড়ে তুলেছিলেন আজাদ বয়েজ ক্লাব। জুয়েলের মতো অনেক ক্রিকেটারকেই টেনে এনেছিলেন সবার প্রিয় মানুষটি। ’৭১-এর ২৫ মার্চই নিখোঁজ হয়েছিলেন, তাঁর মৃতদেহের খোঁজ মিলেছিল দুই দিন পর। স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশ ক্রিকেটের দুই সূর্যসন্তানের আত্মত্যাগের কথা প্রতিবছর স্মরণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজয় দিবসে আয়োজিত হয় শহীদ জুয়েল-শহীদ মোশতাক প্রীতি ম্যাচ।

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে আজও শহীদ জুয়েল ও শহীদ মোশতাককে স্মরণ করেছে ক্রিকেট বোর্ড। সে ম্যাচের কিছু মুহূর্ত দেখে নেওয়া যাক প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হকের ক্যামেরায়।

ম্যাচের আগে শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা।

ছবি: প্রথম আলো

বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম জয় এনে দেওয়ার দুই নায়ক মোহাম্মদ রফিক ও আতহার আলী।

ছবি: প্রথম আলো

অর্ধশতক উপহার দিয়েছেন আতহার।

ছবি: প্রথম আলো

শট খেলছেন শাহরিয়ার হোসেন।

ছবি: প্রথম আলো

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনকেও অনেক দিন পর ব্যাট হাতে নামতে দেখা গেল।

ছবি: প্রথম আলো

বিজয়ী শহীদ মোশতাক দল।

ছবি: প্রথম আলো

বাংলাদেশের প্রথম অর্ধশতকের মালিক আজহার হোসেন ও রফিক।

ছবি: প্রথম আলো

বাংলাদেশের পতাকা হাতে হাসিবুল হোসেন ও খালেদ মাসুদ।

ছবি: প্রথম আলো

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহও ছিলেন মাঠে।

ছবি: প্রথম আলো

বহুদিন পর বল হাতে এনামুল হক।

ছবি: প্রথম আলো