শ্রীলঙ্কা দলে গুরুসিনহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অশাঙ্ক গুরুসিনহাকে মনে আছে? ১৯৯৬ আইসিসি বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা ক্রিকেট দলের সদস্য। ৩১ বছর বয়সে ১৯৯৭ সালে অনেকটা অপ্রত্যাশিতভাবেই শেষ হয়ে গিয়েছিল তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার। এরপর অস্ট্রেলিয়ায় স্থায়ী হয়ে গিয়েছিলেন। ১৯ বছর পর সাবেক টপ অর্ডার এই ব্যাটসম্যান আবার শ্রীলঙ্কা ক্রিকেট দলে! তবে খেলোয়াড় হিসেবে নয়, ম্যানেজার হয়ে। বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ৫০ বছর বয়সী গুরুসিনহাকে। ক্রিকইনফো।