শ্রীলঙ্কা দলে দুই নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অলরাউন্ডার মিলিন্দা সিরিবর্ধনা এবং সচিত পাতিরানা। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য কাল ঘোষিত ১৫ সদস্যের শ্রীলঙ্কা দলে জায়গা হয়নি অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথের। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি হবে ১১ জুলাই, ডাম্বুলায়। এএফপি।