শ্রীলঙ্কা দলে দুই নতুন মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের মাঠে ভারত ও পাকিস্তানের কাছে টানা দুটি টেস্ট সিরিজে হারা শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১৪ অক্টোবর শুরু হতে যাওয়া দুই টেস্টের সোবার্স-টিসেরা সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। সুযোগ পেয়েছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা অলরাউন্ডার মিলিন্দা সিরিবর্ধনে ও উইকেটকিপার কুশল মেন্ডিস। ভারতের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ওপেনার উপুল থারঙ্গা ও ব্যাটসম্যান জেহান মুবারক। চোটের কারণে দলে নেই পেসার শামিন্দা এরাঙ্গা। ক্রিকবাজ।