শ্রীলঙ্কাকে এগিয়ে রাখছেন হেসন
আজ শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা কোয়ার্টার ফাইনালে জিতবে কে? এই প্রশ্নে নিউজিল্যান্ড কোচ মাইক হেসনের বাজি শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে জয়াবর্ধনে-সাঙ্গাকারাদের হারিয়েছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কা জিতলে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সেমিফাইনাল হওয়ার সম্ভাবনা আছে। সে ক্ষেত্রে শেষ আটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে হবে নিউজিল্যান্ডকে। সেমিতে আবারও লঙ্কানদের চান বলেই কি আজকের ম্যাচে এশীয় দলটিকে এগিয়ে রাখা? নিউজিল্যান্ড কোচের যুক্তিটা অন্য। নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ায় এখন যে কন্ডিশন, তা দক্ষিণ আফ্রিকার চেয়ে শ্রীলঙ্কার জন্যই বেশি সহায়ক বলে মনে করেন হেসন। তাঁর ভাষায়, ‘এই কন্ডিশনে শ্রীলঙ্কা ভয়ংকর একটা দল। দক্ষিণ আফ্রিকাকে ভালো খেলতে হবে।’ এই ম্যাচ জিতলে পরের ম্যাচে ‘শক্র’ হবেন হেসন, কিন্তু কোয়ার্টার ফাইনালের আগে অন্তত নিউজিল্যান্ড কোচকে ‘বন্ধু’ ভাবতে পারেন ম্যাথুস-মালিঙ্গারা। এএফপি।