শ্রীলঙ্কাতেও নেই আজমল
শ্রীলঙ্কা সফরের পাকিস্তান দলেও সুযোগ পেলেন না সাঈদ আজমল। বোলিং অ্যাকশন শুধরে ফেরার পর থেকেই বিবর্ণ এই অফ স্পিনারকে বাইরে রেখেই কাল শ্রীলঙ্কা সফরের টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ১৫ জনের দলে ফেরানো হয়েছে ওপেনার আহমেদ শেহজাদকে। গত দুই মাসে টি-টোয়েন্টি খেললেও শৃঙ্খলার কারণে ওয়ানডে ও টেস্ট দলে ব্রাত্য থাকা শেহজাদ সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। মিসবাহ-উল-হকের দলে ফিরেছেন আরেক ওপেনার শান মাসুদও। ফিরেছেন পেসার এহসান আদিলও। গল টেস্ট দিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ১৭ জুন থেকে। ক্রিকইনফো।
পাকিস্তানের টেস্ট দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), আজহার আলী (সহ-অধিনায়ক), আহমেদ শেহজাদ, আসাদ শফিক, এহসান আদিল, হারিস সোহেল, ইমরান খান, জুনাইদ খান, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, শান মাসুদ, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, ইউনিস খান ও জুলফিকার বাবর।