শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ নিয়ে ব্যস্ত জাতীয় দল। ব্যস্ত হচ্ছে যুবদলও। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল পরশু যাচ্ছে শ্রীলঙ্কা সফরে। ১৮ দিনের এই সফরে যুব ক্রিকেটাররা শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের একটি ওয়ানডে সিরিজ ছাড়াও খেলবে দুটি তিন দিনের ম্যাচ। সিরিজের সব ম্যাচই হবে কলম্বোতে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন (সহ-অধিনায়ক), জয়রাজ শেখ, মুনিম শাহরিয়ার, মোহাম্মদ সাইফ হাসান, জাকির হাসান, সাইফ উদ্দিন, শাহনুর রহমান, মেহেদী হাসান, নাহিদ হাসান, মোহাম্মদ আবদুল হালিম, সালেহ আহমেদ, শাওন গাজী, সঞ্জিত সাহা ও প্রসেনজিৎ দাস।
সফরসূচি:
১৮ জানুয়ারি—১ম যুব ওয়ানডে
২০ জানুয়ারি—২য় যুব ওয়ানডে
২২ জানুয়ারি—৩য় যুব ওয়ানডে
২৪ জানুয়ারি—৪র্থ যুব ওয়ানডে
২৫ জানুয়ারি—৫ম যুব ওয়ানডে
২৮-৩০ জানুয়ারি— ১ম তিন দিনের ম্যাচ
২-৪ ফেব্রুয়ারি—২য় তিন দিনের ম্যাচ