শ্রীলঙ্কার অন্তর্বর্তী কোচ পোথাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচ গ্রাহাম ফোর্ড। তাঁর উত্তরসূরি হিসেবে কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত দলটির ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন নিক পোথাস। গত বছর জুলাইয়ে ফিল্ডিং কোচ হিসেবে শ্রীলঙ্কা ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হন এই দক্ষিণ আফ্রিকান। ৩০ জুন থেকে শুরু জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ওয়ানডের সিরিজ দিয়েই নতুন দায়িত্ব শুরু হবে পোথাসের। এএফপি