প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজহার আলীর প্রিয় প্রতিপক্ষ কে? অবশ্যই শ্রীলঙ্কা। টেস্টে লঙ্কানদের পেলেই যে সেঞ্চুরির উদ্যাপনে মাতেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক। ৪৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৯টি সেঞ্চুরি আজহারের, যার ৫টিই শ্রীলঙ্কার বিপক্ষে। অবশ্য শ্রীলঙ্কার সঙ্গেই সর্বোচ্চ ১১টি টেস্ট খেলেছেন আজহার। তবে প্রতি চার ইনিংসে একটি সেঞ্চুরি মন্দ কী! শ্রীলঙ্কার বিপক্ষে আজহারের চেয়ে বেশি সেঞ্চুরি আছে মাত্র দুজনের—ভারতের শচীন টেন্ডুলকার ২৫ ম্যাচে ৯টি ও আজহারের সতীর্থ ইউনিস খান ২৮ ম্যাচে ৭টি সেঞ্চুরি পেয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে আজহারের সমান ৫টি সেঞ্চুরি আছে ভারতের মোহাম্মদ আজহারউদ্দিনসহ আরও সাতজনের। এঁদের মধ্যে বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল ও অস্ট্রেলিয়ার মাইক হাসি ৮ ম্যাচেই করেছেন ৫টি সেঞ্চুরি।