শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে পরিবর্তন আনবে বাংলাদেশ?

বাংলাদেশ ক্রিকেট দলছবি: আইসিসি টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারের পর একাদশে বদল এনেছিল বাংলাদেশ। প্রথম পর্বের শেষ দুই ম্যাচ একই একাদশ নিয়ে নেমেছে বাংলাদেশ। তবে এবার ভেন্যু বদলে যাচ্ছে। ওমান থেকে সনযুক্ত আরব আমিরাতে এসেছে বাংলাদেশ। আজ খেলা হবে স্পিনবান্ধব উইকেটের জন্য বিখ্যাত শারজাতে।

আগের ম্যাচগুলোতে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলেছে বাংলাদেশ। শারজার উইকেট বিবেচনা করলে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের একাদশে ঢোকার সম্ভাবনা বাড়ছে। ওদিকে কাল শারজার উইকেট নিয়ে কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, ‘লম্বা বোলাররা সব সময়ই এই উইকেটে ভালো করে। অনেক বছর আগে একবার দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে এখানে এসেছিলাম। মনে আছে মরনে মরকেল খুব ভালো বল করেছিল।’

বাংলাদেশ দলে তাসকিন আহমেদের সঙ্গে ‘লম্বা বোলার’ হিসেব করলে আছেন শরীফুল ইসলাম। তাঁকেও কি আজ দেখা যাবে দলে? কিন্তু শরীফুলকে দলে ঢুকতে হলে বাদ পড়তে হবে অন্য কোনো পেসারকে। ফর্ম বিবেচনায় এখন তাসকিন, মোহাম্মদ সাইফউদ্দিন বা মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সুযোগ নেই। পাঠক, আপনার কী ধারণা, আজ একাদশে কি কোনো পরিবর্তন আনা হবে?