শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে 'ভাবনায়' রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

# চট্টগ্রাম টেস্টে দলে ফিরতে পারেন আবদুর রাজ্জাক
# অভিজ্ঞ এই বাঁ হাতি স্পিনারকে জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে বলা হয়েছে
# অনুশীলনে পরখ করেই চট্টগ্রাম টেস্টের একাদশে নেওয়ার কথা ভাবা হবে
# ২০১৪ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্টে খেলেছিলেন তিনি

চট্টগ্রাম টেস্টে দলে থাকতে পারেন রাজ্জাক।
চট্টগ্রাম টেস্টে দলে থাকতে পারেন রাজ্জাক।

কিছুদিন আগেই প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন আবদুর রাজ্জাক। গত চার বছর ধরেই জাতীয় দলের বাইরে থেকে ধারাবাহিকতার সঙ্গে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে যাচ্ছেন এই বাঁ হাতি স্পিনার। এবার বোধ হয় ধৈর্যের ফল পেতে যাচ্ছেন। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ৩১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য নির্বাচকদের ভাবনায় আছেন তিনি।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, রাজ্জাককে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে বলা হয়েছে। তাঁকে সেখানে পরখ করেই চট্টগ্রাম টেস্টের একাদশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় হাতে পাওয়া চোটের কারণে টেস্ট সিরিজে অনিশ্চিত সাকিব আল হাসান। কালই ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন বাঁ হাতি স্পিনার সানজামুল ইসলাম ও লেগ স্পিনার তানবীর হায়দার। দলের সঙ্গে যোগ দিতে এরই মধ্যে চট্টগ্রাম রওনা দিয়েছেন রাজ্জাক।
২০১৪ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি।