শ্রীলঙ্কার বিপক্ষে সেই বিপর্যয়ই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়েতের মতো নবিশ একটি ক্রিকেট দলকে উড়িয়ে দিয়ে এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে জায়গা করে নিলেও ফাইনালে ওঠার লড়াইয়ে আসল প্রতিপক্ষের বিপক্ষেই বিপর্যয়ের সম্মুখীন বাংলাদেশ।
ইনচনের ইওনহি ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নেমেই ১৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। ফিরে গেছেন এনামুল হক, মোহাম্মদ মিথুন ও সাকিব আল হাসান।
টসে হেরে ব্যাট করা বাংলাদেশের ইনিংস এখন মেরামতের কাজ চালাচ্ছেন তামিম ইকবাল ও সাব্বির রহমান। তামিম ১০ রানে অপরাজিত আছেন। মাত্র যোগ দেওয়া সাব্বির এখনো রানের খাতা খোলেননি।
লঙ্কানদের পক্ষে ২টি উইকেট নিয়েছেন দিলহারা ​লোকুহেদ্দিকে। একটি পেয়েছেন ইসুরু উদানা।