শ্রীলঙ্কার রুদ্ধশ্বাস জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টিতে ম্যাচ হয়ে গেছে ২৬ ওভারের। প্রায় টি-টোয়েন্টির চেহারা নেওয়া কলম্বোর প্রথম ওয়ানডেটা রুদ্ধশ্বাস উত্তেজনাই ছড়াল। ওয়েস্ট ইন্ডিজকে ১ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ২৫তম ওভারের পঞ্চম বলে ফ্রি হিটে ছক্কা মেরে দলকে জিতিয়েছেন অজন্তা মেন্ডিস (২০ বলে ২১)। ডি/এল পদ্ধতিতে ১৬৩ রানের লক্ষ্য পাওয়া শ্রীলঙ্কা ১৫২ রানেই হারায় নবম উইকেট। দিলশানের (৩২ বলে ৫৯) ঝোড়ো ব্যাটিংয়ে প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৮৯ রান তোলে শ্রীলঙ্কা। কিন্তু ১৯তম ওভারে ৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে ফেরান সুনীল নারাইন। পরে জোনাথন কার্টারও পরপর দুই বলে নেন ২ উইকেট। ক্যারিবীয়রা করেছিল ১৫৯। টেন ক্রিকেট।