শ্রীলঙ্কার লজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজ নির্ধারণী ম্যাচে এসেই রেকর্ড গড়ার ইচ্ছা হলো শ্রীলঙ্কার? বিশাখাপত্তনমে কাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন স্কোরে অলআউট হলো লঙ্কানরা। ১৮ ওভারেই গুটিয়ে গেল মাত্র ৮২ রানে!
ম্যাচের শুরুর কথা চিন্তা করলে অবশ্য এই স্কোরেই স্বস্তির নিশ্বাস ফেলার কথা শ্রীলঙ্কার। প্রথম ওভারেই রবিচন্দ্রন অশ্বিনের ২ উইকেট দিয়ে শুরু। ৫.১ ওভারেই ২১ রানে ৫ উইকেট চলে গেল লঙ্কানদের। আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বনিম্ন স্কোরের রেকর্ডটা (হল্যান্ডের ৩৯) তখন চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। দাসুন শানাকা ও সেকুগে প্রসন্নের ২৭ রানের জুটি সেই লজ্জা থেকে বাঁচিয়ে দেয় তাদের। অশ্বিন ৪ ওভারে ৮ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। স্টার স্পোর্টস।
ছোট্ট লক্ষ্যটা তাড়া করতে মাত্র ১৩.৫ ওভার আর ১ উইকেটই খরচ হলো ভারতের। শিখর ধাওয়ান অপরাজিত ছিলেন ৪৬ রানে।