শ্রীলঙ্কার সঙ্গে রুমেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট সিরিজে ধবলধোলাই (২-০)। ওয়ানডে সিরিজে দুটি জয়ের পাশে হার চারটিতে। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সফরে দলের এই পারফরম্যান্স ভাবিয়ে তুলেছে শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি)। বিশেষ করে সফরে লাসিথ মালিঙ্গাবিহীন লঙ্কান বোলিং আক্রমণ ছিল সাদামাটা। অথচ বৈচিত্র্যময় বোলিং আক্রমণ বরাবরই দলটির বড় শক্তি। বিশ্বকাপে এটির সমাধান বের করা না গেলে সমস্যা। তাই সাবেক ফাস্ট বোলার রুমেশ রত্নায়েককে উপদেষ্টা কোচ নিয়োগ দিয়েছে এসএলসি। ১০ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ২৩টি টেস্ট এবং ৭০টি ওয়ানডে খেলেছেন রত্নায়েক। উইকেট নিয়েছেন ৭৩ ও ৭৬টি। ২০১১ বিশ্বকাপের পর ট্রেভর বেলিস শ্রীলঙ্কা ছেড়ে গেলে অন্তর্বর্তী প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন। আগামী ৪ ফেব্রুয়ারি দলের সঙ্গে কাজ শুরু করবেন রত্নায়েক। পিটিআই।