প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ছয়টি ওয়ানডের অভিজ্ঞতা। তাতে আহামরি পারফরম্যান্সও নেই। ৫১.৪০ গড়ে নিয়েছেন ৫ উইকেট। এরপরও চ্যাম্পিয়নস ট্রফিতে সাফল্য পেতে লক্ষ্মণ সান্দাকানকেই বাজির ঘোড়া মানছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। অভিজ্ঞ অলরাউন্ডার দিলরুয়ান পেরেরার জায়গায় সান্দাকানকে দলে নিয়েছে শ্রীলঙ্কা। ২৫ বছর বয়সী চায়নাম্যান স্পিনারের কাছ থেকে ভালো কিছুই আশা করছেন শ্রীলঙ্কার অধিনায়ক, ‘লক্ষ্মণ সান্দাকানই আমাদের সাফল্যের চাবি হবে। সে কিছুটা হলেও রহস্যময় এক বোলার। অনেক দলই তাকে দেখেনি। এই টুর্নামেন্টে প্রতিপক্ষ দলগুলোর জন্য বড় এক হুমকি হতে পারে সে।’ ক্রিকবাজ।