শ্রীলঙ্কায় ইউল্যাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালসে অংশ নিতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশের ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস অব বাংলাদেশ (ইউল্যাব)। শ্রীলঙ্কার কলম্বোয় ৫-৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ক্যাম্পাসভিত্তিক আন্তর্জাতিক এই টুর্নামেন্টে বাংলাদেশের ইউল্যাব ছাড়াও অংশ নেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক শ্রীলঙ্কার ৭টি দল। ২০১৬ প্রাইভেট ইউনিভার্সিটি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ক্যাম্পাসভিত্তিক এই টুর্নামেন্টে ইউল্যাবের খেলার সুযোগ পাওয়া।