শ্রীলঙ্কায় পরাজয়ে শুরু যুবাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হার দিয়ে শুরু হলো অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর। কাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের কাছে তারা হেরেছে ৭ উইকেটে।
প্রথমে ব্যাট করতে নেমে ৫১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশের যুবারা। চতুর্থ উইকেটে নাজমুল হোসেন (৭০) আর অধিনায়ক মেহেদী হাসান (৪৮) মিলে যোগ করেন ৮০ রান। কিন্তু ১৫৫ রানের মধ্যে নাজমুল, মেহেদী দুজনই ফিরে গেলে হাল ধরতে পারেননি আর কেউ। যা একটু চেষ্টা করেছেন সাইফুদ্দিন (৩৫), কিন্তু পাননি যোগ্য সঙ্গী। ২০২ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল অলআউট হয়ে যায় এক বল বাকি থাকতেই।
জবাবে ৪৪.২ ওভারে ৩ উইকেট হারিয়েই ম্যাচ জিতে যায় স্বাগতিক যুবারা। ওপেনার লাসিথ লক্ষ্মণ সর্বোচ্চ ৬৯ রান করেছেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের শাওন গাজী পেয়েছেন ২৫ রানে ২ উইকেট।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামীকাল।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৯.৫ ওভারে ২০২ (জয়রাজ ৭, সাইফ ১৮, নাজমুল ৭০, জাকির ০, মেহেদী ৪৮, শাহনূর ০, সাইফুদ্দিন ৩৫, সঞ্জীব ৪, নাহিদ ০, হালিম ৫, শাওন ৩*; আসালাঙ্কা ৪/৩৬)।
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ৪৪.২ ওভারে ২০৫/৩ (লাসিথ ৬৯, আসালাঙ্কা ৬৫; নাহিদ ০/১৩, হালিম ০/১৮, মেহেদী ০/৫১, সাইফুদ্দিন ০/৪৭, শাওন ২/২৫, সঞ্জীব ০/২৫, শাহনূর ০/২৩)।
ফল: শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী।