শ্রীশান্তের কলঙ্কমুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইপিএলে স্পট ফিক্সিংয়ের কালিমা বয়ে বেড়িয়েছেন দীর্ঘ দুই বছর। অবশেষে দিল্লির এক আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হলেন সাবেক ভারতীয় পেসার শান্তাকুমারন শ্রীশান্ত ও তাঁর রাজস্থান রয়্যালস সতীর্থ অজিত চান্দিলা ও অঙ্কিত চাভান। ২০১৩ সালে আইপিএলের ষষ্ঠ আসরে স্পট ফিক্সিংয়ের অভিযোগে রাজস্থানের শ্রীশান্ত ও অন্য দুই খেলোয়াড়কে পুলিশ গ্রেপ্তার করে। নির্দোষ ঘোষিত হওয়ার পর শ্রীশান্ত শিগগিরই ক্রিকেটে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন, ‘বিশাল একটা বোঝা নেমে গেল। কারও বিরুদ্ধে কিছু বলার নেই আমার। স্রষ্টার ইচ্ছা থাকলে ক্রিকেটে ফিরব।’ এএফপি।