প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। আসি আসি করছে ২০ ওভারের ক্রিকেটের আরেকটি বিশ্ব আসর। ভারতে অনুষ্ঠেয় সেই বিশ্বকাপের আগে শ্রীলঙ্কাকে ঘিরে চলছে ষড়যন্ত্র! সাধারণ কেউ নয়, এমনটা ভাবছেন খোদ শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকেরা। মন্ত্রীর হাতের কাছে জলজ্যান্ত উদাহরণও আছে—কুশল পেরেরা। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় কয়েক দিন আগে নিউজিল্যান্ড সফর থেকে আগেভাগেই দেশে ফিরতে হয়েছে পেরেরাকে। জয়াসেকেরা মনে করেন, এই উইকেটকিপার-ব্যাটসম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কাল শ্রীলঙ্কার সংসদে দাঁড়িয়েই পেরেরাকে সব ধরনের সাহায্য করার ঘোষণা দিয়েছেন মন্ত্রী, ‘আমরা যতটুকু পারি তাকে সাহায্য করব। তাকে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিতেও অভিযোগটা তোলা হতে পারে।’ এএফপি।