সংখ্যায় সংখ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২

মাত্র ১ উইকেটের বিনিময়ে ৩০০ রান তাড়া করে জয়ী দ্বিতীয় দল শ্রীলঙ্কা। এর আগে ২০১৩ সালে জয়পুরে অস্ট্রেলিয়ার ৩৬০ রান ১ উইকেট হারিয়েই তুলে নিয়েছিল ভারত।

২১২

বিশ্বকাপে শ্রীলঙ্কার তৃতীয় সর্বোচ্চ জুটি গড়লেন লাহিরু থিরিমান্নে ও কুমার সাঙ্গাকারা। ২০১১ সালে সর্বোচ্চ ২৮২ রানের জুটি গড়েছিলেন তিলকরত্নে দিলশান ও উপুল থারাঙ্গা।

১৩৯

ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস খেললেন লাহিরু থিরিমান্নে। বিশ্বকাপে শ্রীলঙ্কার সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানও এখন এই বাঁহাতি (২৫ বছর ১৭৪ দিন)। ২০১১ বিশ্বকাপে ২৬ বছর ৩৬ দিন বয়সে সেঞ্চুরি পেয়েছিলেন থারাঙ্গা।

১২১

ইংল্যান্ডও পেয়ে গেছে সর্বকনিষ্ঠ বিশ্বকাপ সেঞ্চুরিয়ান। জো রুট ক্যারিয়ার সর্বোচ্চ ওয়ানডে ইনিংস খেললেন ২৪ বছর ৬১ দিন বয়সে। ১৯৮৩ বিশ্বকাপে ডেভিড গাওয়ার সেঞ্চুরি পেয়েছিলেন ২৬ বছর ৭১ দিন বয়সে।

১৩৬.০৪

কুমার সাঙ্গাকারার ২৩ সেঞ্চুরির মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেট ছিল কাল। সর্বোচ্চ ১৩৮.১৫ স্ট্রাইক রেটের সেঞ্চুরিটা এর আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে করেছেন লঙ্কান ব্যাটসম্যান।