সংখ্যায় সংখ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন
৯৮
৯৮ ম্যাচ পর এবি ডি ভিলিয়ার্সকে ছাড়া টেস্ট খেলতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। অভিষেকের পর টানা টেস্ট খেলার রেকর্ডটিও থমকে গেল ৯৮-তেই।
৩
সাকিব আল হাসান ও সোহাগ গাজীর পর বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে এক ওভারে ৩ উইকেট পেলেন মুস্তাফিজুর রহমান। অলক কাপালি হ্যাটট্রিক করেছিলেন দুই ওভার মিলিয়ে।
৪/৩৭
টেস্ট অভিষেকে বাংলাদেশের পেসারদের মধ্যে দ্বিতীয় সেরা বোলিং মুস্তাফিজুর রহমানের। সেরা ২০০১ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে আরেক বাঁহাতি মঞ্জুরুলের ৮১ রানে ৬ উইকেট।
৭৮
বাংলাদেশের ৭৮তম টেস্ট খেলোয়াড় মুস্তাফিজুর রহমান
২৪৮
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বনিম্ন রান
৫
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই প্রথম এক ইনিংসে উইকেট পেলেন বাংলাদেশের পাঁচ বোলার
২
টেস্টে দ্বিতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকার প্রথম তিন ব্যাটসম্যান ৩০ থেকে ৪৯ রানের মধ্যে আউট হলেন
৫০
মোহাম্মদ শহীদের টানা ৫০টি বলে কোনো রান হয়নি। এর মধ্যে টানা সাত ওভার ছিল মেডেন।
৩
তৃতীয়বার টেস্টের প্রথম দিনেই প্রতিপক্ষকে অলআউট করল বাংলাদেশ। এর আগে ২০০৯ সালে গ্রেনাডায় করেছিল ওয়েস্ট ইন্ডিজকে, গত বছর মিরপুরে জিম্বাবুয়েকে।