সংখ্যায় সংখ্যায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬/২৮
ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং মিচেল স্টার্কের।
৬
বিশ্বকাপে এই নিয়ে ছয়বার ১ উইকেটে জয়-পরাজয় নির্ধারিত হলো। বিশ্বকাপে নিউজিল্যান্ডের এই প্রথম ১ উইকেটে জয়, অস্ট্রেলিয়ার প্রথম হার।
১৬১
বল হাতে রেখে জিতেছে নিউজিল্যান্ড। অব্যবহৃত বলের হিসাবে ওয়ানডেতে এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম হার।
১৫১
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বনিম্ন রান। প্রথমে ব্যাটিং করে সর্বনিম্ন।
২৬
৮০/১ থেকে ১০৬/৯—২৬ রান যোগ হতেই অস্ট্রেলিয়া হারিয়েছে ৮ উইকেট। ওয়ানডেতে এত কম রানে অস্ট্রেলিয়ার ৮ উইকেট পতন এই প্রথম।
২১
বলে ব্রেন্ডন ম্যাককালামের ফিফটি, বিশ্বকাপের তৃতীয় দ্রুততম।
১২
ম্যাচে বাঁহাতি পেসারদের সবসুদ্ধ শিকার (স্টার্ক ৬, বোল্ট ৫, অ্যান্ডারসন ১)। এর আগে এক ম্যাচে বাঁহাতি পেসারদের সর্বোচ্চ শিকার ছিল ৯।