সংখ্যায় সংখ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮৮
নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। আর সব মিলিয়ে কিউইদের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ।
১২
এই বিশ্বকাপে প্রথম ১০ ওভারে নেওয়া নিউজিল্যান্ডের উইকেটসংখ্যা। এ পর্যন্ত আর কোনো দল প্রথম ১০ ওভারে ১০টির বেশি উইকেট নিতে পারেনি।
৪
ওয়ানডেতে পাঁচ হাজার রান ক্লাবের কিউই সদস্যসংখ্যা। কাল রস টেলর এই মাইলফলক ছোঁয়ার আগে স্টিভেন ফ্লেমিং, নাথান অ্যাস্টল ও ব্রেন্ডন ম্যাককালাম করেছেন পাঁচ হাজার রান।
৬২
৮ থেকে ১৪—এই ৭ ওভারে বাংলাদেশের রান। অথচ প্রথম ৭ ওভারে সাকিবের দল তোলে মাত্র ৮ রান!