সংখ্যায় সংখ্যায়
৪৩৩
এই বিশ্বকাপে ব্রেন্ডন টেলরের রান। বিশ্বকাপের এক আসরে যা কোনো জিম্বাবুয়ে ব্যাটসম্যানের পক্ষে সর্বোচ্চ।
আগে ৩৬৭ রান নিয়ে রেকর্ডটি ছিল নিল জনসনের (১৯৯৯)।
৫
বিশ্বকাপে সেঞ্চুরি পাওয়া জিম্বাবুয়ে ব্যাটসম্যানের সংখ্যা। টেলরের আগে যে তালিকায় নাম লিখিয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার, ডেভ হটন, নিল জনসন ও ক্রেইগ উইশার্ট।
৯
নবম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে টানা সেঞ্চুরি করলেন টেলর। আগের ৮ জন হলেন মাহমুদউল্লাহ, কুমার সাঙ্গাকারা (টানা ৪টি), মার্ক ওয়াহ, রাহুল দ্রাবিড়, এবি ডি ভিলিয়ার্স, ম্যাথু হেইডেন, রিকি পন্টিং ও সাঈদ আনোয়ার।
৭০
মুখোমুখি হওয়া শেষ ২৯ বলে ব্রেন্ডন টেলরের রান। প্রথম ৮১ বলে করেছিলেন ৬৮।
১৯৬
সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনির জুটি। বিশ্বকাপে এটি ভারতের ষষ্ঠ সর্বোচ্চ।
২৮৮
বিশ্বকাপে রান তাড়া করে সর্বোচ্চ স্কোর ভারতের।
৭৫
১০ ওভারে বোলার অশ্বিনের রান। ওয়ানডে ক্যারিয়ারে এটাই সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড ভারতীয় অফ স্পিনারের।
৪৯
ব্যাটিং পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে জিম্বাবুয়ের রান। যা চলতি টুর্নামেন্টে ব্যাটিং পাওয়ার প্লেতে নবম সর্বোচ্চ এবং জিম্বাবুয়ের সর্বোচ্চ।