সংখ্যায় সংখ্যায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৫
ম্যাককালামের তাণ্ডবে কাল এক ওভারে ২৫ রান গুনেছেন ডেল স্টেইন, ক্যারিয়ারের সবচেয়ে খরুচে ওভার। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দিয়েছিলেন ওভারে ২৪
৪
বিশ্বকাপে ২২ বা তার কম বলে ফিফটি আছে ৯টি, চারটিই করলেন ম্যাককালাম! একাধিক করেছেন কেবল মার্ক বাউচার
২১
এই বিশ্বকাপে ট্রেন্ট বোল্টের শিকার। ১৯৯৯ বিশ্বকাপের জিওফ অ্যালটকে (২০) ছাড়িয়ে গড়েছেন নিউজিল্যান্ডের নতুন রেকর্ড
৩০০
নিউজিল্যান্ডের মাটিতে এটি ছিল ৩০০তম ওয়ানডে
২
দ্বিতীয় কিউই হিসেবে দেশের মাটিতে ৩ হাজার রান ছুঁলেন ম্যাককালাম (৩০১৪), আগে ছিলেন শুধু নাথান অ্যাস্টল (৩৪৪৮)
২৯৯
রান তাড়ায় নিউজিল্যান্ডের সংগ্রহ, বিশ্বকাপের নকআউটে সবচেয়ে বড় রান তাড়া এটিই
৪৮২
এই বিশ্বকাপে ডি ভিলিয়ার্সের রান। দক্ষিণ আফ্রিকার হয়ে বেশি করেছেন কেবল ২০০৭ বিশ্বকাপে জ্যাক ক্যালিস, ৪৮৫