সংখ্যায় সংখ্যায় খুলনা টেস্টের দ্বিতীয় দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ম
এই প্রথম টানা তিন ইনিংসে ৩০০ পেরোল বাংলাদেশের ইনিংস। খুলনায় ৩৩২ রানের আগে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৫০৩ ও ৩১৯ করেছিল বাংলাদেশ।

৩৩
সৌম্য সরকারের ৩৩ রান টেস্ট অভিষেকে বাংলাদেশের সাত নম্বর ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ৩৯ রান অলক কাপালির (শ্রীলঙ্কা, কলম্বো, ২০০২)।

মোহাম্মদ হাফিজের ৮ টেস্ট সেঞ্চুরির ৩টিই বাংলাদেশের বিপক্ষে। ২০০৩ সালে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটিও হাফিজ পেয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে।

মোহাম্মদ হাফিজ ও আজহার আলীর অবিচ্ছিন্ন ১৭৭ রান দ্বিতীয় উইকেটে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সর্বোচ্চ ও যেকোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ জুটি। সর্বোচ্চ ২৫৯ রানের জুটিটি ২০১১ সালে চট্টগ্রাম টেস্টে পঞ্চম উইকেটে গড়েছিলেন আসাদ শফিক ও ইউনিস খান।

এই নিয়ে ৩৩ বার টেস্টে ৩০০ রান করল বাংলাদেশ

মোহাম্মদ হাফিজ টেস্ট ক্যারিয়ারের ৭৬ শতাংশই (২৭৭৩ রানের ২০৯৬) রানই করেছেন ৩০ বছর পেরোনোর পর।