সংখ্যার খেলা খেলায় সংখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানের জন্য দৌড়াচ্ছেন গেইল। উইকেটে দাঁড়িয়ে শুভাগত হোম। গেইলকে আউট করেই কাল গেইল–ব্রাফেটের ১১৬ ​রানের উদ্বোধনী জুটি ভেঙেছেন অভিষিক্ত শুভাগত l ক্রিকইনফো
রানের জন্য দৌড়াচ্ছেন গেইল। উইকেটে দাঁড়িয়ে শুভাগত হোম। গেইলকে আউট করেই কাল গেইল–ব্রাফেটের ১১৬ ​রানের উদ্বোধনী জুটি ভেঙেছেন অভিষিক্ত শুভাগত l ক্রিকইনফো

:প্রায় এক যুগ পর এক টেস্টে দুই দলের অধিনায়কই উইকেটকিপার—মুশফিকুর রহিম ও দিনেশ রামদিন। সর্বশেষও ছিল এই দুদলের ম্যাচেই! ২০০২-এর ডিসেম্বরে চ্ট্টগ্রাম টেস্টে খালেদ মাসুদ ও রিডলি জ্যাকবস।
:অ্যালান বোর্ডারকে (১৫৬) ছাড়িয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলা বাঁহাতি এখন শিবনারায়ণ চন্দরপল (১৫৭)।
:ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় দীর্ঘ ক্যারিয়ার এখন চন্দরপলের (২০ বছর ১৭৩ দিন)। ছাড়িয়েছেন গ্যারি সোবার্সকে (২০ বছর ৭ দিন), সামনে কেবল জর্জ হেডলি (২৪ বছর ১১ দিন)।
:৮৪ টেস্টে বাংলাদেশের ৭২তম ক্রিকেটার শুভাগত হোম, ৭৩তম তাইজুল ইসলাম।
১৫ উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে ১৫তম টেস্টে নেতৃত্ব দিচ্ছেন মুশফিক। সামনে অ্যান্ডি ফ্লাওয়ার (১৬), জেরি আলেকজান্ডার (১৮) ও মহেন্দ্র সিং ধোনি (৫৮)।
৩য় ক্যারিবিয়ান ওপেনার হিসেবে ৭ হাজার টেস্ট রান ছুঁলেন ক্রিস গেইল। আগের দুজন ডেসমন্ড হেইন্স ও গর্ডন গ্রিনিজ।
:বয়স ৪০ পেরিয়েও এই শতাব্দীতে টেস্ট খেলা মাত্র চতুর্থ ক্রিকেটার চন্দরপল। আগের তিনজন অ্যালেক স্টুয়ার্ট, শচীন টেন্ডুলকার ও মিসবাহ-উল-হক।