প্রথম ওয়ানডে
৯০০০
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে নয় হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তামিম ইকবাল।
২৬
বাংলাদেশের শেষ ছয় ব্যাটসম্যান মিলে করেছেন ২৬ রান। যা কোনো সহযোগী দলের বিপক্ষে বাংলাদেশের সর্বনিম্ন। এর আগে ২০০৩ বিশ্বকাপে কানাডার বিপক্ষে বাংলাদেশের শেষ ছয় ব্যাটসম্যানের মোট রান ছিল ৩২।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান
ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
তামিম ইকবাল ২৪৮ ২৮৫ ৯০৬৫ ২০৬ ৩২.৮৪ ১৪/৫৫
সাকিব আল হাসান ২৫৪ ২৮২ ৮৩৭২ ১৪৪ ৩৪.৪৫ ৯/৫৫
মুশফিকুর রহিম ২৬৪ ২৮৩ ৭২৭৯ ২০০ ২৯.৪৬ ৭/৩৮
৮৩ ও ৭৯
দ্বিতীয় উইকেটে তামিম-ইমরুলের ৮৩ ও তৃতীয় উইকেটে তামিম-মাহমুদউল্লাহর ৭৯ আফগানিস্তানের বিপক্ষে এই দুই উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ।
৫৫
আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫তম ফিফটি পেলেন তামিম। যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ, রেকর্ডে ভাগীদার অবশ্য সাকিব আল হাসানও।
১৭ বছর ২ দিন
আফগানিস্তানের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো নাভিন-উল-হকের। এই মিডিয়াম পেসার পেছনে ফেললেন লেগ স্পিনার রশিদ খানকে। ২০১৫ সালে ১৭ বছর ২৮ দিন বয়সে অভিষেক হয়েছিল রশিদের।
০
১৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো শূন্য রানে আউট হলেন সৌম্য সরকার।