সংখ্যায় সংখ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

৩
তামিম ৪৫, ইমরুল ৪৬, সাব্বির ৪৯। ওয়ানডেতে এই প্রথম বাংলাদেশের প্রথম তিন ব্যাটসম্যানই চল্লিশের ঘরে আউট হলেন। ওয়ানডেতে চারবার ঘটল এ ঘটনা।
৮০
তামিম-ইমরুলের ৮০, উদ্বোধনী জুটিতে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ। ২০১০ সালে তামিম-ইমরুল জুটিই আগের সর্বোচ্চ ৬৩ রান করেছিলেন।
৮৫*
মুশফিক-মোসাদ্দেকের ৮৫, সপ্তম উইকেটে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। ২০০৫ সালে ওভালে আগের সর্বোচ্চ ৭৬ রান করেছিলেন আফতাব-রফিক জুটি।
১০
বাংলাদেশ-ইংল্যান্ডের এক সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন আদিল রশিদ। তিন ম্যাচের কোনো সিরিজে ইংলিশ স্পিনারদের সবচেয়ে বেশি উইকেটও এখন এই লেগ স্পিনারের।
১৫
ওয়ানডেতে বাংলাদেশ ও ইংল্যান্ডের মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি উইকেট এখন মাশরাফির। শেষ ম্যাচে ২ উইকেট নিয়ে বাংলাদেশ অধিনায়ক পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকে (১৪)।
৪
ইংল্যান্ডের প্রথম স্পিনার হিসেবে এক সিরিজে দুবার ৪ উইকেট পেলেন আদিল রশিদ। মোট চারবার ৪ উইকেট নিয়ে গ্রায়েম সোয়ানের সঙ্গে ইংলিশ স্পিনারদের রেকর্ড ভাগাভাগি করছেন রশিদ।
১ম
৩৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথম ম্যাচসেরার পুরস্কার জিতলেন আদিল রশিদ। প্রথমবারের মতো সিরিজ-সেরাও হয়েছেন বেন স্টোকস।
২৭৮
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সবচেয়ে বেশি রান তাড়া করে জিতল ইংল্যান্ড। এর আগে ২০১১ সালে সর্বোচ্চ ২২৬ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। প্রতিপক্ষের নাম ইংল্যান্ড।
২৪
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ সবচেয়ে বেশি ছক্কা দেখল এবারই। ২০১০ সালে বাংলাদেশের ইংল্যান্ড সফরের ওয়ানডে সিরিজ ২৩টি ছক্কা দেখেছিল।