সংখ্যায় সংখ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯২
মুশফিকুর রহিমকে ছাড়া ৯২ ম্যাচ পর ওয়ানডে খেলল বাংলাদেশ। মুশফিকের ৯২ বাংলাদেশের হয়ে টানা ওয়ানডে খেলার রেকর্ড।
১ম
২ ক্যাচ, ১ স্টাম্পিং। বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেকে এই প্রথম কোনো উইকেটকিপার একাধিক ডিসমিসাল করলেন।
২৮
টেস্ট মর্যাদা পাওয়ার পর বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি, ২৮ বছর ৩০ দিন বয়সে ওয়ানডে অভিষেক হলো শুভাশিস রায়ের।
৩
২০১২ সালের পর এক ম্যাচে বাংলাদেশের তিনজনের ওয়ানডে অভিষেক। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অভিষেক হয়েছিল চারজনের।