সংখ্যায় সংখ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১
আর মাত্র একবার তিন অঙ্ক ছুঁলেই নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে ফেলবেন রস টেলর। ১৭ সেঞ্চুরি নিয়ে যেটির মালিক এখন প্রয়াত মার্টিন ক্রো।
৭১
টেস্টে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রানের মাইলফলক ছুঁতে সাকিব আল হাসানের দরকার ৭১ রান।
৭
বাংলাদেশের প্রথম উইকেটকিপার হিসেবে ১০০ ডিসমিসালের জন্য আর মাত্র সাতটি শিকার দরকার মুশফিকুর রহিমের।
২৮ মাস
প্রায় দুই বছর চার মাস পর দেশের বাইরে টেস্ট খেলছে বাংলাদেশ। অভিষেকের পর দেশের বাইরে টেস্ট খেলার জন্য এর আগে সর্বোচ্চ ২১ মাস অপেক্ষা ছিল বাংলাদেশের (সেপ্টেম্বর ২০০৫-জুন ২০০৭)।