সংখ্যায় সংখ্যায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫
টেস্টে বদলি উইকেটকিপার হিসেবে ইনিংসে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার বিশ্ব রেকর্ড গড়লেন ইমরুল কায়েস। এর আগে ১৯৭৭ সালে বদলি উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি ৪টি ক্যাচ নিয়েছিলেন পাকিস্তানের মাজিদ খান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের মূল উইকেটকিপার ছিলেন ওয়াসিম বারি।
২
বাংলাদেশের দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ইনিংসে ৫ ক্যাচ ইমরুলের। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ৫ ক্যাচ নিয়েছিলেন মুশফিকুর রহিম।
১৭৭
টম ল্যাথামের ক্যারিয়ার-সর্বোচ্চ টেস্ট ইনিংস। আগের সর্বোচ্চ ২০১৪ সালে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ১৩৭।
৩/৮৭
তিন টেস্টের ক্যারিয়ারে কামরুল ইসলামের সেরা বোলিং।
৩
নিউজিল্যান্ডের বিপক্ষে ১২ ম্যাচে মাত্র তৃতীয়বার প্রথম ইনিংসে লিড পেল বাংলাদেশ।