সংখ্যায় সংখ্যায়
বিশ্বকাপে শ্রীলঙ্কার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস দিলশানের ১৬১*, পেছনে ফেলেছেন ১৯৯৬ বিশ্বকাপে অরবিন্দ ডি সিলভার ১৪৫
বিশ্বকাপে ডিসমিসালের ফিফটি ছুঁয়েছেন সাঙ্গাকারা (৫১), ওপরে আছেন কেবল অ্যাডাম গিলক্রিস্ট (৫২)
সাঙ্গাকারা-দিলশানের ২১০ রানের জুটি দ্বিতীয় উইকেটে শ্রীলঙ্কার সেরা। দ্বিতীয় উইকেটে শ্রীলঙ্কার সেরা চারটি জুটিই এই দুজনের
মাত্র ১ উইকেট হারিয়ে তিন শ রানের ইনিংস এই নিয়ে হলো মাত্র তৃতীয়বার। আগে করেছে ভারত (৩৬২/১) ও শ্রীলঙ্কা (৩৪৮/১)
দিলশানের ২২ বাউন্ডারি বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল স্টিভেন ফ্লেমিংয়ের ২১টি
প্রথম ও দ্বিতীয় উইকেটে সেঞ্চুরি জুটি বিশ্বকাপ দেখল মাত্র দ্বিতীয়বার। গত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিল ভারত
সাব্বির রহমানের ৫৩ ওয়ানডেতে আটে নেমে বাংলাদেশের পঞ্চম ফিফটি, বিশ্বকাপে প্রথম

চার শর চারকাহন
৪০০তম ম্যাচে আগের তিনজন
সনাৎ জয়াসুরিয়া
১০, ০/২৩
ইংল্যান্ড, ডাম্বুলা
০৪-১০-২০০৭
শচীন টেন্ডুলকার
৪৭, ০/১১
অস্ট্রেলিয়া, ভদোদরা
০৭-১০-২০০৭
মাহেলা জয়াবর্ধনে
২২
ভারত, ত্রিনিদাদ
১১-০৭-২০১৩
যেখানে অনন্য সাঙ্গাকারা
৪০০তম ম্যাচে ফিফটিও ছুঁতে পারেননি আগের তিনজন। সাঙ্গাকারা অপরাজিত সেঞ্চুরি করার পর ডিসমিসাল ৩টি
জয়াসুরিয়ার ৪০০তম ম্যাচে ৬৫ রানে হেরেছিল শ্রীলঙ্কা, টেন্ডুলকারের ম্যাচে ভারত হেরেছিল ৯ উইকেটে, জয়াবর্ধনের ম্যাচে শ্রীলঙ্কা হেরেছিল ১ উইকেটে। সাঙ্গাকারা ৪০০ নম্বর ম্যাচ রাঙালেন সেঞ্চুরি আর জয়ের আনন্দে
কাল ৭৩ বলে সেঞ্চুরি করেছেন সাঙ্গাকারা, ক্যারিয়ারের দ্রুততম
৪০০তম ম্যাচে নিয়েছেন ওয়ানডেতে নিজের ৪০০তম ক্যাচ!
১২০৬
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান এখন কুমার সাঙ্গাকারার। কাল অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলার পথে সাঙ্গাকারা ছাড়িয়েছেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর (১১৯৮) ও হ্যামিল্টন মাসাকাদজাকে (১১৩২)।