সংখ্যায় সংখ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে প্রথম টেস্ট খেলছে বাংলাদেশ। এতেই পুরো হলো একটি বৃত্ত। টেস্ট খেলুড়ে সব দলেরই একে অপরের মাঠে খেলা হয়ে গেল।
২০০১
সালের হ্যামিল্টন টেস্টের পর এবারই প্রথম প্রতিপক্ষের মাঠে ম্যাচের প্রথম ওভারেই উইকেট পেল বাংলাদেশ।
৪
টেস্টে ঘরের মাঠে এক মৌসুমে হাজার রান করা চতুর্থ ব্যাটসম্যান কোহলি। হায়দরাবাদ টেস্টের প্রথম দিন শেষে এ মৌসুমে ভারতে ১০৭৫ রান কোহলির। এক মৌসুমে ঘরের মাঠে সবচেয়ে বেশি রান বীরেন্দর শেবাগের। ২০০৪-০৫ মৌসুমে ভারতে ১১০৫ রান করেছিলেন বীরু।
৭
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরি করে চক্র পূরণ করলেন বিরাট কোহলি। সাত দেশের বিপক্ষে টেস্ট খেলে সাত দেশের বিপক্ষেই সেঞ্চুরি পেলেন ভারত অধিনায়ক। কোহলি এখনো পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলেননি।
৯
অধিনায়ক হিসেবে নবম সেঞ্চুরি করে মোহাম্মদ আজহারউদ্দিনকে ছুঁয়েছেন কোহলি। ভারতের অধিনায়ক হিসেবে এর চেয়ে বেশি সেঞ্চুরি আছে শুধু সুনীল গাভাস্কারের (১১)।
১৬০৪
এই মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে চেতেশ্বর পূজারার রান। প্রথম শ্রেণিতে ভারতীয় রেকর্ড। পূজারা পেছনে ফেললেন ১৯৬৪-৬৫ মৌসুমের চান্দু বোর্দেকে (১৬০৪)। বোর্দে খেলেছিলেন ২৮ ইনিংস, পূজারার লাগল ২১ ইনিংস।