সংখ্যায় সংখ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫

মেহেদী হাসান মিরাজের সঙ্গে সপ্তম উইকেটে ১০৬ রানের জুটি গড়েছেন মুশফিকুর রহিম। টেস্টে মুশফিকের এটি ১৫তম সেঞ্চুরি জুটি, সংখ্যাটা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ১৪টি সেঞ্চুরি জুটির অংশীদার হাবিবুল বাশার।

২

টেস্টে দ্বিতীয়বার চারে ব্যাটিং করে প্রথম ফিফটি পেলেন মুশফিক। চার থেকে আট—এই পাঁচ জায়গায় ব্যাটিং করেই ফিফটি পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

৫

মুশফিক-মিরাজের ১০৬ রান টেস্টে সপ্তম উইকেটে বাংলাদেশের পঞ্চম সেঞ্চুরি জুটি। এর তিনটিতেই ছিলেন মুশফিক।

২

২০১৩ সালের পর আবার এক ইনিংসে দুটি সেঞ্চুরি জুটি গড়লেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।

২২

২২ বল খেলে টেস্টে এখনো রান করতে পারেননি শুভাশিস রায়। তাঁর চেয়ে বেশি বল খেলে টেস্টে রানশূন্য মাত্র দুজন—শ্রীলঙ্কার দিনুকা হেট্টিয়ারাচ্চি ও ইশারা আমেরাসিংহে। দুই লঙ্কানই খেলেছেন ২৫টি করে বল।