সংখ্যায় সংখ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ৩২৪

ওয়ানডেতে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ ইনিংস। সর্বোচ্চ ইনিংস দুটি পাকিস্তানের বিপক্ষে, ২০১৪ সালে ৩২৬ ও ২০১৫ সালে ৩২৯।

দেশের বাইরে সর্বোচ্চ ইনিংস। আগের সর্বোচ্চ ৩২২ রান, ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে।

শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ২৬৫; ২০০৬ সালে ভারতের মোহালিতে।

ডাম্বুলায় যেকোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ। ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষেই সর্বোচ্চ ৩৮৫ রান করেছিল পাকিস্তান।

তামিম ইকবালের ১২৭

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। নিজের রেকর্ড ভেঙেছেন তামিম। ২০১৩ সালে হাম্বানটোটায় শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের সর্বশেষ ওয়ানডেতেই ১১২ রান করেছিলেন তামিম। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সেঞ্চুরি এই দুটিই।

তামিমের অষ্টম ওয়ানডে ও ১৭তম আন্তর্জাতিক সেঞ্চুরি। ৬ ওয়ানডে ও ১১ আন্তর্জাতিক সেঞ্চুরি নিয়ে দুই হিসাবেই দ্বিতীয় সাকিব।

কাল ১২৭ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন তামিম। বলের হিসাবে তামিমের দ্বিতীয় মন্থরতম সেঞ্চুরি। ২০১৩ সালে হাম্বানটোটায় সেঞ্চুরি করেছিলেন ১২৯ বলে।

১৫টি চার মেরেছেন তামিম। শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে ওয়ানডেতে সর্বোচ্চ ১১টি চার মেরেছিলেন মোহাম্মদ আশরাফুল, ২০০৬ সালে চট্টগ্রামে।

১৪৪

চতুর্থ উইকেটে তামিম-সাকিবের ১৪৪ রান শ্রীলঙ্কার বিপক্ষে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ। শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে মাত্র একবারই সেঞ্চুরি জুটি গড়েছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ২০০৪ সালে প্রেমাদাসা স্টেডিয়ামে পঞ্চম উইকেটে ঠিক ১০০ রান যোগ করেছিলেন মোহাম্মদ আশরাফুল ও মানজারুল ইসলাম।