
৩
ওয়ানডেতে এই প্রথম নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে বাংলাদেশের তিন ব্যাটসম্যান ফিফটি পেলেন।
৩
নিউজিল্যান্ডের প্রথম ফিল্ডার হিসেবে ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তিনটি ক্যাচ নিলেন সেথ র্যান্স।
২৫৭
ওয়ানডেতে নিরপেক্ষ ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস। ইউরোপেও সর্বোচ্চ। ইউরোপে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছিল ২৫০; অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৫ সালে কার্ডিফে ও ক্যান্টারবুরিতে। নিরপেক্ষ ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে আগের সর্বোচ্চ ছিল ১৯৮ রান (২০০৩ বিশ্বকাপে কিম্বার্লিতে)।
৬১
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে সৌম্য সরকারের সর্বোচ্চ ইনিংস। নিরপেক্ষ ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যেকোনো ব্যাটসম্যানের সর্বোচ্চও। ২০০৩ বিশ্বকাপে আশরাফুল করেছিলেন আগের সর্বোচ্চ ৫৬ রান।
১
বাংলাদেশের ইনিংসে ছক্কা। ২০১০ সালের পঞ্চম ওয়ানডের পর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বনিম্ন ।