
০
নিউজিল্যান্ডের ইনিংসে ছক্কাসংখ্যা। বাংলাদেশের বিপক্ষে ৩০ ওয়ানডেতে এই প্রথম কোনো ছক্কা নেই কিউই ব্যাটসম্যানদের। বাংলাদেশের বিপক্ষে ১৯৯৯ বিশ্বকাপে সর্বনিম্ন একটি ছক্কা ছিল দলটির ইনিংসে।
৩৫
নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসানের ওয়ানডে উইকেট। সংখ্যাটা বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ। এই সিরিজের আগে ৩৩ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন নিউজিল্যান্ডের পেসার কাইল মিলস।
৩
বাংলাদেশের বিপক্ষে তৃতীয়বার এক ম্যাচে নিউজিল্যান্ডের তিন ব্যাটসম্যান ফিফটি পেলেন। সর্বোচ্চ চারজন ফিফটি পেয়েছিলেন ২০১০ সালে নেপিয়ারে।
২৪২
এক সেঞ্চুরি ও দুই ফিফটিসহ সর্বশেষ তিন ওয়ানডেতে টম ল্যাথামের রান। কিউই ওপেনার এর আগে টানা তিন ম্যাচে ৫০ পেরিয়েছিলেন একবারই, ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা সফরে (৬০, ৬৪, ৫৪)।
৯
নয় ম্যাচ পর বাংলাদেশের হয়ে ওয়ানডে খেললেন নাসির হোসেন। এর আগে ২০১৪-১৫ মৌসুমে টানা সর্বোচ্চ সাত ম্যাচ একাদশের বাইরে ছিলেন নাসির।
১ম
বাংলাদেশের বিপক্ষে এই প্রথম নিউজিল্যান্ডের বোলিং সূচনা করলেন কোনো স্পিনার।
৬
কাল ইনিংসের প্রথম বলেই ছক্কা মেরেছেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এই প্রথম ইনিংসের প্রথম বলে ছক্কা মারলেন কেউ।