চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ২৬৫/৯; ২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মোহালিতে।
চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে দলীয় সর্বোচ্চ। ইংল্যান্ডের বিপক্ষে এর আগে সর্বোচ্চ ৩০১ রান করেছিল দক্ষিণ আফ্রিকা ২০০৯ সালে।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের প্রথম ৩০০ রানের ইনিংস। গত অক্টোবরে মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে আগের সর্বোচ্চ ২৮৮ রান করেছিল বাংলাদেশ।
১৬৬
চ্যাম্পিয়নস ট্রফিতে তৃতীয় উইকেট জুটিতে নতুন রেকর্ড তামিম ও মুশফিকের। এর আগে তৃতীয় উইকেটে সর্বোচ্চ ১৬৫ রান করেছিলেন শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা ও কুমার সাঙ্গাকারা, জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৬ সালে।
১
তামিম-মুশফিকের ১৬৬, চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রথম শতরানের জুটি। দেশের বাইরে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ জুটিও এটা। ২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় উইকেটে আগের সর্বোচ্চ ১৬০ রান করেছিলেন ইমরুল ও জুনায়েদ।
১০-১-৮২-১
কাল ১০ ওভারে ৮২ রান দিয়েছেন জ্যাক বল। এর আগে ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে ব্যয়বহুল বোলিং ছিল আরব আমিরাতের খুররম খানের। ২০০৮ সালে লাহোরে ১০ ওভারে ৭৮ রান দিয়েছিলেন খুররম।
০
ওয়ানডেতে এক ম্যাচে ৬ ওভারের বেশি বোলিং করে কালই প্রথম উইকেটশূন্য থাকলেন মোস্তাফিজুর রহমান।
৩০০
চ্যাম্পিয়নস ট্রফিতে এই প্রথম কোনো দল ৩০০ রানের বেশি তাড়া করে জিতল।