সংখ্যায় সংখ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকিব-মাহমুদউল্লাহর ২২৪ রানের জুটি
ওয়ানডেতে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ।
চ্যাম্পিয়নস ট্রফিতে পঞ্চম উইকেটে সর্বোচ্চ ও যেকোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ।
ওয়ানডে ইতিহাসে পঞ্চম উইকেটে তৃতীয় সর্বোচ্চ জুটি।
নিউজিল্যান্ডের বিপক্ষে ও ইংল্যান্ডের মাটিতে পঞ্চম উইকেটে সর্বোচ্চ।
ওয়ানডেতে বাংলাদেশের সেরা পাঁচ জুটি

রানউইকেটজুটিবিপক্ষভেন্যুসাল
২২৪৫মসাকিব-মাহমুদউল্লাহনিউজিল্যান্ডকার্ডিফ২০১৭
১৭৮৩য়তামিম-মুশফিকপাকিস্তানমিরপুর২০১৫
১৭৫*৪র্থরাজিন-হাবিবুলকেনিয়াফতুল্লা২০০৬
১৭৪৩য়এনামুল-মুশফিকও. ইন্ডিজখুলনা২০১২
১৭০১মশাহরিয়ার-মেহরাবজিম্বাবুয়েঢাকা১৯৯৯

২
ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের দুই ব্যাটসম্যান এক ম্যাচে সেঞ্চুরি পেলেন। এর আগে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছিলেন তামিম ও মুশফিক।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ডে মোহাম্মদ আশরাফুলকে পেছনে ফেললেন মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। মোট ওয়ানডে খেলাতেও কাল আশরাফুলকে পেছনে ফেলেছেন এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলা মাশরাফি।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে
সময়কাল
১৭৬ মাশরাফি বিন মুর্তজা ২০০১-২০১৭
সাকিব আল হাসান ২০০৬-২০১৭
১৭৫ মোহাম্মদ আশরাফুল ২০০১-২০১৩
মুশফিকুর রহিম ২০০৬-২০১৭
১৭২ তামিম ইকবাল ২০০৭-২০১৭
৩/১৩
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের হয়ে সেরা বোলিং এখন মোসাদ্দেক হোসেনের। এই অফ স্পিনার পেছনে ফেললেন সাকিব আল হাসানকে। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৮ রানে ৩ উইকেট নিয়েছেন সাকিব।
৪
চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার ম্যাচে পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেললেন কেন উইলিয়ামসন। ২০১৩ সালে নিউজিল্যান্ডের শেষ ম্যাচে ৬৭ রান করার পর এবারের তিন ম্যাচে ১০০, ৮৭ ও ৫৭।
১৬
ওয়ানডেতে এ নিয়ে ১৬ বার শূন্য রানে আউট হলেন তামিম ইকবাল। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে শুধু হাবিবুল বাশারই (১৮) এর চেয়ে বেশি শূন্যতে ফিরেছেন। গত ১০ বছরে ওয়ানডেতে তামিমের চেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছেন শুধু শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা (২২)।
পরিসংখ্যান: মোহাম্মদ সোলায়মান