৭০
ভারতের বিপক্ষে তামিম ইকবালের সর্বোচ্চ ওয়ানডে ইনিংস। ভারতের বিপক্ষে এই নিয়ে তিনবার ৭০ রানে আউট হলেন তামিম। ওয়ানডেতে কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে অন্য কোনো ব্যাটসম্যান তিনবার ৭০ রানে আউট হননি।
১২৩
মুশফিক-তামিমের ১২৩ ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। ২০১৪ এশিয়া কাপে ফতুল্লায় তৃতীয় উইকেটেই সর্বোচ্চ ১৩৩ রান করেছিলেন এনামুল হক ও মুশফিকুর রহিম।
৩
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের তিনটি শতরানের জুটি, তিনটিই এবারের টুর্নামেন্টে।
গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে ১৬৬ রানের জুটি গড়ার পর কাল সেমিফাইনালে ভারতের বিপক্ষে ১২৩ রানের জুটি গড়লেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ওয়ানডেতে তামিম-মুশফিকের এটা চতুর্থ শতরানের জুটি। বাংলাদেশের হয়ে এ ছাড়া চারটি শতরানের জুটি আছে শুধু মুশফিক-সাকিবের।

১৭৫
ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংস খেলে ৮ হাজার রানের মাইলফলক ছুঁলেন বিরাট কোহলি। ভারত অধিনায়ক ভেঙেছেন এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড। ১৮২ ইনিংসে ৮ হাজার ছুঁয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
১৬
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট এখন রবীন্দ্র জাদেজার। বাঁহাতি স্পিনার পেছনে ফেললেন জহির খানকে (১৫)।
৩০০
ভারতের পঞ্চম ও বিশ্বের ১৯তম ক্রিকেটার হিসেবে ৩০০ ওয়ানডে খেললেন যুবরাজ সিং। যুবরাজ সব ম্যাচ অবশ্য ভারতের হয়ে খেলেননি, তিনটি ম্যাচ খেলেছেন এশিয়া একাদশের হয়ে।
বাংলাদেশের হয়ে বেশি সেঞ্চুরি জুটি
ইনিংস রান সর্বোচ্চ গড়
৪ মুশফিক-সাকিব ৬৬ ২২৫২ ১৪৮ ৩৬.৩২
৪ তামিম-মুশফিক ৩৪ ১৩৬১ ১৭৮ ৪১.২৪
৩ সাকিব-মাহমুদউল্লাহ ৩১ ১০৯৯ ২২৪ ৩৫.৪৫
৩ তামিম-সৌম্য ২৬ ৯৪৫ ১৫৪ ৩৬.৩৪