বাংলাদেশ–অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ১ম দিন
৫
টেস্টে পঞ্চমবারের মতো ১০ বা তার কম রানে প্রথম ৩ উইকেট হারাল বাংলাদেশ। ২০১৪ সালে মিরপুর টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে শূন্য রানেই প্রথম ৩ উইকেট হারায় বাংলাদেশ।
২
টেস্টে দ্বিতীয়বারের মতো একই ইনিংসে বাংলাদেশের ৩ ও ৪ নম্বর ব্যাটসম্যান শূন্য রানে আউট। প্রথমবার ২০০৮ সালে মিরপুরেই নিউজিল্যান্ডের বিপক্ষে।

তামিম-সাকিবের ১৫৫ রান
চতুর্থ উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নাঈমকে নিয়ে চতুর্থ উইকেটে সর্বোচ্চ ১৬৭ রান যোগ করেছিলেন সাকিব।
১০ বা তার কম রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ২৩৭ রান ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড ও ল্যারি গোমেজ জুটির। ১৯৮৩ সালে পোর্ট অব স্পেনে ভারতের বিপক্ষে ১ রানেই ৩ উইকেট হারিয়েছিল ক্যারিবীয়রা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোনো উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটিও এটি। সর্বোচ্চ ১৮৭ রান শাহরিয়ার নাফীস-হাবিবুল বাশারের, ২০০৬ সালে ফতুল্লায় দ্বিতীয় উইকেটে।
কালকের আগে টেস্টে সাকিব-তামিম সর্বশেষ জুটি বেঁধেছিলেন ২০১৪ সালে খুলনা টেস্টে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে চতুর্থ উইকেটে ১৩২ রান এসেছিল জুটিতে।
২০১০
প্রথম ইনিংসে ১৪ বা তার কম রানে ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়া সর্বশেষ টেস্ট জিতেছে ২০১০ সালে সিডনিতে, পাকিস্তানের বিপক্ষে।
১৪/৩
টেস্টে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার চেয়ে কম রানে প্রথম ৩ উইকেট হারায়নি আর কোনো দল। ২০১৪ সালে খুলনা টেস্টে দ্বিতীয় ইনিংসে ১৫ রানে প্রথম ৩ উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে
৫০
বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৫০তম টেস্টে ফিফটি পেলেন সাকিব ও তামিম। এর আগে মাইলফলক টেস্টে হাবিবুল (১১ ও ২), আশরাফুল (১২ ও ৩) এবং মুশফিকরা (৪ ও ৯) ব্যর্থ ছিলেন ব্যাট হাতে।