বাংলাদেশ–অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ২য় দিন
৭/৯৪
নাথান লায়নের বোলিং। বাংলাদেশের বিপক্ষে ষষ্ঠ সেরা। সেরা স্টুয়ার্ট ম্যাকগিলের ৮/১০৮।
৬
টেস্টে বাংলাদেশের বিপক্ষে ইনিংসে ৭ উইকেট নেওয়া ষষ্ঠ বোলার লায়ন। প্রথম পাঁচজন—ক্রিস কেয়ার্নস, দানিশ কানেরিয়া, স্টুয়ার্ট ম্যাকগিল, জহির খান ও রঙ্গনা হেরাথ।
৩
এশিয়ায় তৃতীয়বার ৭ উইকেট পেলেন লায়ন। এশিয়া সফরে অন্য কোনো বোলার একাধিকবার ৭ উইকেট পাননি।
০
অস্ট্রেলীয় পেসারদের উইকেট। ১৯৮৯ সালে সর্বশেষ প্রথম ইনিংসে উইকেটশূন্য ছিলেন অস্ট্রেলিয়ার পেসাররা।
৭১
এ বছর টেস্টে অস্ট্রেলিয়ার স্পিনারদের উইকেট। পেসাররা পেয়েছেন ৩৫টি। সর্বশেষ ১৯৪৯ সালে অস্ট্রেলিয়ার স্পিনাররা পেসারদের চেয়ে বেশি উইকেট পেয়েছেন।
১৮
টেস্ট অভিষেকের পর টানা ১৮ সিরিজে অন্তত একটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেন স্টিভেন স্মিথ। ওপরে শুধু ইংল্যান্ডের মার্কাস ট্রেসকোথিক (২২)।
২
দুই টেস্ট পর বাংলাদেশের পেসাররা দেশের মাটিতে উইকেট পেলেন।
০*
সিরিজে তিন ইনিংসেই শূন্য রানে অপরাজিত মোস্তাফিজুর রহমান।
৫
টেস্টে বাংলাদেশের বিপক্ষে কাল সবচেয়ে কম রানে প্রথম উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।