সংখ্যায় সংখ্যায়
১১৩৪
ওয়েলিংটনে প্রথম ইনিংসে দুই দলের মোট রান। রানটা টেস্টে হার-জিত দেখা ম্যাচে তৃতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ১২৩৬ রানের ম্যাচটা হয়েছে গত মাসেই চেন্নাইয়ে। ভারত-ইংল্যান্ড মিলে প্রথম ইনিংসে করেছিল ১২৩৬ রান।
৭ম
একই ম্যাচে ডাবল সেঞ্চুরি ও ‘ডাক’ পাওয়া সপ্তম ব্যাটসম্যান সাকিব আল হাসান। এঁদের মধ্যে শুধু দক্ষিণ আফ্রিকার ডাডলি নার্স প্রথম ইনিংসে ডাকের পর দ্বিতীয় ইনিংসে ডাবল সেঞ্চুরি পেয়েছেন।
৪৩৫
দুই ইনিংসের রানের পার্থক্য বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ২০১২ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে ৩৮৯ রান কম করেছিল বাংলাদেশ (৫৫৬ ও ১৬৭)।
২০
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ২০ ম্যাচেই হারল বাংলাদেশ।
৩
নিউজিল্যান্ডের হয়ে টেস্টের চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন কেন উইলিয়ামসনের।
৬২
২০০৯ সালের জানুয়ারির পর টেস্টে প্রথম শূন্য রানে আউট হলেন সাকিব আল হাসান। দুই শূন্যের মাঝে ৬২ ইনিংস খেলেছেন সাকিব। শূন্য ছাড়াই টানা সবচেয়ে বেশি ইনিংস খেলার বাংলাদেশের রেকর্ড এটা।
২১
তিন টেস্টে মেহেদী হাসান মিরাজের উইকেট। বাংলাদেশের বোলারদের মধ্যে ক্যারিয়ারের প্রথম তিন টেস্টে সর্বোচ্চ। প্রথম তিন ম্যাচে এর আগে সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছিলেন তাইজুল ইসলাম।
হারা ম্যাচে সর্বোচ্চ দলীয় ইনিংস
৫৯৫/৮ ডি.
বাংলাদেশ-নিউজিল্যান্ড, ওয়েলিংটন, ২০১৭
৫৮৬
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, সিডনি, ১৮৯৪
৫৭৪/৮ ডি.
পাকিস্তান-অস্ট্রেলিয়া, মেলবোর্ন, ১৯৭২
৫৫৬
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, মিরপুর, ২০১২
৫৫৬
অস্ট্রেলিয়া-ভারত, অ্যাডিলেড, ২০০৩