সংখ্যায় সংখ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

০
১৯৮৭ বিশ্বকাপের পর এই প্রথম ফাইনালে নেই কোনো এশীয় দল
১
এই প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে ৩০০ রান করল কোনো দল। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের ২৯৯ ছিল আগের সর্বোচ্চ।
৫০০
গ্লেন ম্যাক্সওয়েলের আউটটা এবারের বিশ্বকাপের ৫০০তম ক্যাচ আউট। এক বিশ্বকাপে ৫০০-এর বেশি ক্যাচও প্রথম।
৫
প্রথম অস্ট্রেলিয়ান ও পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপ সেমিফাইনালে স্টিভেন স্মিথের সেঞ্চুরি।
১০৫
স্মিথের ওয়ানডে সর্বোচ্চ ইনিংস। গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রান ছিল আগের সর্বোচ্চ।
৯৫
বিশ্বকাপ সেমিফাইনালে রানের হিসাবে সবচেয়ে বড় জয় এখন অস্ট্রেলিয়ার। ২০০৩ বিশ্বকাপে কেনিয়াকে ৯১ রানে হারিয়েছিল ভারত।