৩৮৮
ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। সর্বোচ্চ ৪০০ রান ২০০০ সালে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে।
৫
মুশফিকুর রহিমের পাঁচটি টেস্ট সেঞ্চুরি পাঁচ দেশে পাওয়া। ২০১০ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে প্রথম সেঞ্চুরি করা মুশফিক এরপর শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও ভারতে সেঞ্চুরি করেছেন।
৯
২০০০ সালের অভিষেক টেস্টের প্রথম ইনিংসের পর আবার ভারতের বিপক্ষে বাংলাদেশের নয় ব্যাটসম্যান এক ইনিংসে দুই অঙ্ক ছুঁলেন।
২
টানা দুই টেস্টে সেঞ্চুরি পেলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে টানা সর্বোচ্চ তিন টেস্টে সেঞ্চুরি করেছেন শুধু তামিম ইকবাল। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই টেস্টে সেঞ্চুরির পর ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি।
৭
বাংলাদেশের বিপক্ষে সপ্তমবার কোনো দল এক ম্যাচে দুবার ইনিংস ঘোষণা করল।
১
২৫০ উইকেট পেতে ৫ বছর ৯৫ দিন খেলতে হলো অশ্বিনকে। তাঁর চেয়ে কম সময়ে ২৫০ উইকেট পেয়েছেন শুধু ইংল্যান্ডের গ্রায়েম সোয়ান (৪ বছর ৩৪৫ দিন)।
অশ্বিনের কীর্তি
৪৫
সবচেয়ে কম টেস্ট খেলে ২৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। ৪৫তম ম্যাচে ভারতীয় অফ স্পিনার পেছনে ফেললেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ডেনিস লিলিকে (৪৮ ম্যাচ)।
৫৫
অশ্বিনের আগে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে কম ৫৫ ম্যাচ খেলে ২৫০ উইকেট পেয়েছিলেন তাঁর বর্তমান কোচ অনিল কুম্বলে।
২৪৭
অশ্বিনের অভিষেকের পর টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট রঙ্গনা হেরাথের। শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনার ৪৬ ম্যাচে পেয়েছেন ২৪৭ উইকেট।